প্রশ্ন: আমাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও আমরা কুরবানী করিনি। এখন করণীয় কী?
উত্তর: কুরবানী ওয়াজিব হওয়া সত্ত্বেও কেউ কুরবানী না করলে তার উচিত ফিদইয়া দেওয়া। অতএব আপনি কুরবানীর ফিদইয়া হিশেবে মধ্যম মানের ছাগল অথবা ছাগলের মূল্য গরিবদের সদকা করে দিবেন।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)