প্রশ্ন: নখের নিচে ময়লা থাকলে ওযু হবে কিনা?
উত্তর: সাধারণ ময়লা – যেমন মাটি – পানি আটকে রাখে না, আমাদের হাতে পায়েও ময়লা থাকে সেগুলো সহই আমরা অজু করি। সুতরাং এতে কোনো সমস্যা নেই। তবে যদি শুকনো মাটি অথবা আটা ইত্যাদি শুকিয়ে শক্ত হয়ে থাকে তাহলে তা সরিয়ে ফেলতে হবে। এই হুকুম তখন যখন নখ আঙ্গুলের মাথা থেকে বেশি বড় থাকবে। আর যদি নখ ও আঙ্গুলের মাথা সমান হয় তাহলে সমস্যা নেই।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৪, ফাতাওয়ায়ে শামী ১/২৮৮
هذا مني وإنما العلم عند الله
লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)
এই দূর্বল লেখকের ব্যক্তিগত মত হলো, অযুতে যেভাবে ঠোঁটের ভেতরের অংশ ধোয়া জরুরি নয় একইভাবে নখ স্বাভাবিক থাকা অবস্থায় তার নিচে পানি পৌঁছা জরুরী নয়। কিন্তু যদি নখ বড় থাকে তাহলে সেই বড় অংশের নিচে পানি পৌঁছানো জরুরী।