প্রশ্ন: অজুর পর এক ব্যক্তির পায়ের কিছু অংশ শুকনো রয়ে যায়। আমি তা দেখিয়ে দিলে সে তার ভেজা হাত মুছে আর্দ্র করে নেয়। এভাবে পবিত্রতা অর্জন হবে কিনা?
উত্তর: এভাবে অজু হবে না। কেননা পা – ধোয়ার অঙ্গ। মাসহের অঙ্গ নয়। অতএব এখানে মাসহ শুদ্ধ হবে না। বরং সেই শুকনা অংশে পানি প্রবাহিত করতে হবে।
সূত্র: ফাতাওয়া শামী ১/১৫৯
هذا مني وإنما العلم عند الله
লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)