প্রশ্ন: এক ব্যক্তি ওযু করেছে কিনা মনে করতে পারছে না। এক্ষেত্রে করণীয় কী?
উত্তর: এক্ষেত্রে করণীয় হলো ওযু করা। কেননা এখানে হদস নিশ্চিত এবং তাহারাত অনিশ্চিত। অতএব নিশ্চিতের উপর হুকুম।
রাসূল সা. বলেছেন…
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ
যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহ নেই তা গ্রহণ কর। (বুখারী ২৫১৮)
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/২৪৫ (উদ্ধৃত)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)