প্রশ্ন: জানাবাতের গোসল সঙ্গে সঙ্গে করতে হবে নাকি বিলম্ব করার সুযোগ আছে?
উত্তর: উত্তম হলো সঙ্গে সঙ্গে গোসল করা। পরবর্তী নামাজের আগ পর্যন্ত বিলম্ব করাও জায়েজ। বিলম্বের ক্ষেত্রে ওযু করে নেওয়া উত্তম…
ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ
উমর ইব্নুল খাত্তাব (রাঃ) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে আলোচনা করলেন যে, রাতে কখনো কখনো তাঁর গোসল ফরয হয় (এক্ষেত্রে করনীয় কী?) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ উযূ করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে। (বুখারী, মুসলিম)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম