বন্যার্তদের জন্য একদিনের বেতন কেটে নেওয়া জায়েজ হয়নি

বর্তমানে সরকারের অনেকগুলো মন্ত্রণালয় (যার মধ্যে ধর্ম মন্ত্রণালয়ও রয়েছে) ও বিভাগ এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান বন্যার্তদের ফান্ডিংয়ের জন্য কর্মীদের একদিনের বেতন কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বন্যার্তদের সাহায্য করা সকলের দায়িত্ব। তবে এভাবে বেতন কেটে নেওয়া সঠিক পন্থা নয়।

ইসলামে অনুমতি ছাড়া কারো সম্পদ গ্রহণ করা জায়েজ নেই।

বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
إنه لا يحل مال امرئ إلا بطيب نفس منه

কারো সন্তুষ্টি ব্যতিরেকে তার সম্পদ গ্রহণ করা জায়েজ নয়। (মুসনাদে আহমাদ, মুসনাদে আবু ইয়ালা, সহীহ)

অপর হাদিসে এসেছে
 ‌من ‌اقتطع ‌مال امرئ مسلم بغير حق، لقي الله عز وجل وهو عليه غضبان
যে ব্যক্তি কোন মুসলমানের সম্পদ অধিকার না থাকা সত্ত্বেও আটকে দেয় সে আল্লাহ তায়ালার নিকট জবরদখলকারী হিসেবে উপস্থিত হবে। (মুসনাদে আহমাদ ৩৯৪৬ নং)

তাদের করণীয় ছিল দান সংগ্রহের ঘোষণা দেওয়া। এবং বেশি দান করতে উৎসাহিত করা। এভাবে কেউ বেশি দিত, কেউ কম।

সূত্র: বাদাঈউস সানাঈ, মাজাল্লাতুল আহকামিল আদালিয়্যা

هذا مني وإنما العلم عند الله

লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *