বিবাহের জন্য নিযুক্ত উকিল নিজেই বিবাহ করে ফেললে হুকুম

প্রশ্ন: এক নারী বিবাহের জন্য এক ব্যক্তিকে উকিল বানায়। সে নিজেই ওই নারীকে বিবাহ করে ফেলে। কিন্তু সেই নারী এতে সম্মত নয়। এমতাবস্থায় বিবাহ সহিহ হয়েছে কি?

উত্তর: বিবাহের জন্য নিযুক্ত উকিল নিজের সাথে অথবা নিজের ঊর্ধ্বতন ও অধস্তন বংশের লোকদের সাথে বিবাহ দিতে পারবে না। যদি দেয় তাহলে তা পাত্রী অথবা (নাবালেগা হলে) পাত্রীর অভিভাবকের অনুমতির উপর মওকুফ থাকবে।

উল্লেখ্য, অভিভাবক ব্যতীত নারীগণ নিজে নিজে বিবাহ করা অপছন্দনীয় কাজ।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ৩/১০০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *