প্রশ্ন: এক ব্যক্তি সন্তান ছোট থাকা অবস্থায় তার আত্মীয়কে বলেছে “আমাদের মেয়ে তোমাদের ছেলের কাছে দিয়ে দিলাম”। এই কথা দ্বারা কি বিবাহ হয়ে গিয়েছে?
উত্তর: “দিয়ে দিলাম” হেবার শব্দ। হেবার শব্দ দ্বারা তখনই বিবাহ সংঘটিত হয়, যদি বক্তা তার বিবাহের উদ্দেশ্য ছিল এই স্বীকারোক্তি দেয়। অথবা এমন কোনো আলামত বিদ্যমান থাকে যার দ্বারা বোঝা যায় যে তার বিবাহ উদ্দেশ্য ছিল। যেমন মোহর উল্লেখ করা, বিবাহের আলোচনা চলতে থাকা ইত্যাদি। স্বীকারোক্তি অথবা আলামত ছাড়া বিবাহ সংঘটিত হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৩/১৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)