প্রশ্ন: আমার স্বামী আমাকে তিন তালাক দেয়। আমি তার বাড়িতে ইদ্দত পালন করছিলাম। এ সময় একদিন সে আমার সাথে সহবাস করে। এখন কি আমাকে পুনরায় ইদ্দতের হিশাব গণনা আরম্ভ করতে হবে নাকি আগের হিসাব অব্যাহত থাকবে?
উত্তর: তিন তালাক দেওয়ার পর স্ত্রীত্ব বাতিল হয়ে যায়। এরপর স্বামীকে তার সাথে গাইরে মাহরামের মতো পর্দা বজায় রাখতে হয়। সুতরাং এ সময় সহবাস করার কারণে আপনার স্বামী গুনাহগার হয়েছে। তার উচিত তওবা করা।
উল্লেখিত প্রশ্ন অনুযায়ী আপনাদের এই কাজটি জিনা/ধর্ষণ বর্ণ হয়েছে। এর কারণে পুনরায় ইদ্দতের হিসাব আরম্ভ করতে হবে না। আগের হিশাব চলমান থাকবে।
সূত্র: ইমদাদুল মুফতীন ৫৮৯, আল বাহরুর রায়িক ৪/১৫৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)