কাউকে সমাজ থেকে একঘরে করে দেওয়া জায়েয কিনা

প্রশ্ন: কোন অপরাধের কারণে কাউকে সমাজ থেকে একঘরে করে দেওয়া জায়েজ হবে কিনা?

উত্তর: তাজির হিসেবে কাউকে সমাজ থেকে একঘরে করে দেয়া জায়েজ। যদি বিচারকগণ বিচার না করে তাহলে সমাজপতিগণ শাস্তির একটি প্রকার হিসেবে এটি করতে পারে। বিচারক বা সমাজপতিগণ অপরাধের ধরন অনুসারে এর সময়সীমা নির্দিষ্ট করবে।

তবে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে …

১- যে সমস্ত বিষয় অপরাধীর জন্য আবশ্যক সেগুলো আদায় করতে তাকে বাধা প্রদান করা যাবে না। যেমন জামাতে নামাজ পড়া, জানাজায় শরিক হওয়া, চার মাসে অন্তত একবার স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়া।

২- অপরাধীর মানুষের কাছে যা পাওনা তার দুটি অবস্থা। ক- যা আবশ্যক হওয়ার ক্ষেত্রে অপরাধীর কোন ভূমিকা নেই। যেমন অপরাধীর জানাজা, কাফন, দাফন – এগুলো থেকে বাধা প্রদান করা জায়েজ নেই। খ- ঐ সমস্ত হক যাতে অপরাধীর ভূমিকা রয়েছে। যেমন সালামের উত্তর দেওয়া – এগুলোর উপর অবরোধ আরোপ করা জায়েজ।

সূত্র: সূরা তাওবা ১১৮, উমদাতুল কারী ১৮/৫৬, মুঈনুল হুক্কাম ১৯৫

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *