প্রশ্ন: কোনো ব্যক্তি অপরাধ করার পর হদ প্রয়োগের আগেই অসুস্থ হয়ে গেলে কী করবে?
উত্তর: যদি একেবারে সাধারণ পর্যায়ের অসুখ-বিসুখ হয় তাতে হদ প্রয়োগ করতে অসুবিধা নেই। কিন্তু রোগ যদি বেশি হয়, যাতে হদের শাস্তি তার কাছে স্বাভাবিকের চেয়ে বেশি কঠিন হয়ে যায় অথবা যে হদে মৃত্যুদণ্ড নেই তাতেও মৃত্যুর আশঙ্কা তৈরি হয়, তাহলে সুস্থ হওয়া পর্যন্ত বন্দী করে রাখবে। এবং সুস্থ হওয়ার পর হদ প্রয়োগ করবে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৪/১০৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)