আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে নামাজের হুকুম

প্রশ্ন: আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে নামাজের হুকুম কী?

উত্তর: আসরের পর থেকে সূর্যের রঙ পরিবর্তন হওয়া পর্যন্ত জানাযা, কাজা নামায ও সিজদায়ে তিলাওয়াত ছাড়া সকল নামায পড়া মাকরুহ। আর এরপর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল নামায নাজায়েয – হারাম। অবশ্য ওইদিনের আসর না পড়া থাকলে পড়ে নিতে হবে। যদিও আসর এত দেরিতে পড়ার কারণে গুনাহগার হবে। 

সূত্র: ইমদাদুল ফাতওয়া ১/১৫১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *