বিতির নামাযের সুন্নাত কিরাত প্রসঙ্গে

প্রশ্ন: আমাদের ইমাম সাহেব রমজান মাসে প্রতিদিন বিতির নামাযে প্রথম রাকাতে সূরাহ আ’লা, দ্বিতীয় রাকাতে সূরাহ কাফিরূন ও তৃতীয় রাকাতে সূরাহ ইখলাস পড়ে থাকেন। জানতে চাই শরীয়তে বিতির নামাযে কোনো সূরাহ নির্দিষ্ট করা আছে কিনা?

 

উত্তর:          بسم الله الرحمن الرحيم

বিতির নামাযের সুন্নাত কিরাত সেটাই, যেটা আপনাদের ইমাম সাহেব পড়েন। অর্থাৎ প্রথম রাকাতে সূরাহ আ’লা, দ্বিতীয় রাকাতে সূরাহ কাফিরূন ও তৃতীয় রাকাতে সূরাহ ইখলাস পাঠ করা। সুতরাং উল্লেখিত ইমাম সাহেব সঠিক কাজ করেছেন। তবে জনসাধারণ কর্তৃক যদি উক্ত তিন সূরাহ জরুরী মনে করার আশংকা তৈরী হয় তাহলে মাঝেমধ্যে অন্যান্য সূরাহও পড়া উচিত।

সূত্র: ফাতাওয়া শামী ২/৪৪১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *