প্রশ্ন: সিজদায়ে তিলাওয়াতের নিয়ম কী?
উত্তর: অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদার নিয়ত করবে। অতঃপর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা অবস্থায় সিজদায় চলে যাবে। ফরজ নামাযের মত হাত উপরে উঠাবে না, এবং বাঁধবেনা। সিজদায় অন্ততপক্ষে তিনবার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবে। অতঃপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে।
কেউ যদি বসা থেকে সিজদায় যায় এবং সিজদা থেকে উঠে আর না দাঁড়ায় তবুও সিজদা আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো উল্লেখিত নিয়মে আদায় করা।
সূত্র: ফাতাওয়া শামী, দ্বিতীয় খন্ড : ১০৬ নং পৃষ্ঠা
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)