ফরজ নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে ফেরত আসবে কিনা

প্রশ্ন : আমাদের ইমাম সাহেব প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায়, অতঃপর মুসল্লীরা তাকবীর দিয়ে ভুল সম্পর্কে সচেতন করে। এতে ইমাম সাহেব প্রথম বৈঠকে ফিরে আসেন, এমতাবস্থায় সাহু সিজদা দিতে হবে কি না? 

উত্তর : প্রথম বৈঠক না করে ভুলক্রমে দাঁড়িয়ে যাওয়ার পর পুনরায় বৈঠকে ফিরে আসা উচিত হয়নি, বরং শেষে সাহু সেজদা দিলেই হয়ে যেত। প্রশ্নে উল্লেখিত অবস্থায়ও সাহু সেজদা আবশ্যক হয়েছে।

সূত্র: ফাতাওয়া শামি, ২/৮৩

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *