ঋণ দেয়ার পর টাকার মান কমে গেলে অতিরিক্ত ফেরত দেয়া যাবে কিনা

প্রশ্ন: আমি কাউকে ১ লক্ষ টাকা ঋণ দেওয়ার পর সে আমাকে টাকা ফেরত দিলো ৫ বছর পর। এই ৫ বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে ১২ শতাংশের কাছাকাছি। তার মানে ৫ বছর আগের ১ লক্ষ টাকার ক্রয়ক্ষমতা এখন ১ লক্ষ ১২ হাজারে ঠেকেছে। এক্ষেত্রে ফেরত দেওয়ার সময় কত টাকা ফেরত দিতে হবে? 

উত্তর:  যত টাকা নিয়েছে তত টাকাই ফেরত দিবে। টাকার মূল্যমান উঠানামা করায় টাকার অংকে কোনো তারতম্য হবে না

ফাতাওয়া শামিতে এসেছে (৪/৫৩৪)
اسْتَقْرَضَ مِنْ الْفُلُوسِ الرَّائِجَةِ وَالْعَدَالِي فَكَسَدَتْ فَعَلَيْهِ مِثْلُهَا كَاسِدَةً لَا قِيمَتُهَا

“কেউ প্রচলিত মুদ্রায় ঋণ গ্রহণ করল অতঃপর মুদ্রার মানে অবনমন ঘটলো। এমতাবস্থায় তাকে সমপরিমাণ মুদ্রাই ফেরত দিতে হবে, মূল্যমান অনুযায়ী নয়।”

ইবনে আবেদীন শামি রহি. ফতোয়ায়ে আলমগীরীর উদ্ধৃতি দিয়ে লিখেন (৫/১৬২)
 استقرض حنطة فأعطی مثلہا بعدما تغیر سعرہا یجبر المقرض علی القبول 

“কেউ গম ধার নিলো, অতঃপর মূল্য পরিবর্তিত হওয়া সত্ত্বেও সমপরিমাণ গম ফেরত দিতে চাইলো, এমতাবস্থায় ঋণদাতাকে তা নিতে বাধ্য করা হবে।”

ফাতাওয়া শামিতে অন্যত্র এসেছে 
لو قال أقرضنی عشرة دراہم غلة بدینار، فأعطاہ عشرة دراہم فعلیہ مثلہا، ولا ینظر إلی غلاء الدراہم، ولا إلی رخصہا، وکذلک کل ما یکال ویوزن فالقرض فیہ جائز

আরো দেখুন বাদায়িউস সানায়ি ৭/৩৬৫ , আল মুহিতুল বুরহানি ৭/১২৮)

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *