ট্যাক্স ফাঁকি দেয়া কেমন

প্রশ্ন: সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য আমদানি করা কি বৈধ?

উত্তর: সরকার যদি জনগণের কল্যাণার্থে কোনো আইন করে এবং তা শরীয়তের কোনো হুকুমের বিরুদ্ধে না যায় ও জনসাধারণের সাধ্য অনুপাতে অন্যায্য না হয় তাহলে তা পালন করা আবশ্যক।

তবে সরকারের দায়িত্বও জনগণের কাছ থেকে সংগ্রহকৃত অর্থ আমানতের সাথে সংরক্ষণ করা এবং শুধুমাত্র জনহিতকর ও কল্যাণকর কাজে ব্যয় করা।

কিন্তু বর্তমানে অনেক দেশের সরকারের বিরুদ্ধে যেমন আমানতের খেয়ানতের অভিযোগ আছে, তেমনিভাবে মানুষের ট্যাক্সের টাকা অপচয় ও গুনাহের কাজে খরচ করার বিষয়টিও সকলের সামনে দৃশ্যমান। অবশ্য এর বাইরেও খরচ করার মত বিশাল একটা প্রয়োজনীয় খাত থেকেই যায়।  এবং সরকার সেখানে খরচ করেও। জনগণ ট্যাক্স না দিলে সেসব প্রয়োজনীয় খাতে খরচ করার মত অর্থ থাকবে না। সুতরাং সবকিছু বিবেচনায় রেখে বলা যায়, সরকারের ধার্যকৃত ট্যাক্স সাধ্যাতীত বা অন্যায্য না হলে আদায় করে দেওয়া উচিত। এটাই ট্যাক্সের শারঈ বিধান।

উল্লেখ্য, যদি সরকারি আইনে ট্যাক্স অনাদায়কারীদের উপর শাস্তির বিধান থাকে তাহলে সেই শাস্তি থেকে বাঁচাও শরীয়তের দৃষ্টিতে জরুরি।

সূত্র: কাওইদুল ফিকহে ১২১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *