এক মাইয়িতের উপর একাধিক জানাযার হুকুম 

<span;>প্রশ্ন: এক ব্যক্তি দীর্ঘদিন যাবত শহরে বাস করে। তার মৃত্যুর পর শহরে একটি জানাযা হয়। যেহেতু গ্রামেও তার প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, তাই গ্রামে আরেকটি জানাযা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তখন আমাদের ইমাম সাহেব জানাযা পড়াতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এক মাইয়িতের উপর উপর একাধিক জানাযার বিধান নেই। এতে মাইয়িতের আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হয়। উল্লেখ্য, মাইয়িতের ওলি প্রথম জানাযায় অংশগ্রহণ করেছে। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

<span;>উত্তর: যদি মাইয়িতের অভিভাবক (উত্তরাধিকার আইনে ক্রমন্বয়ে যারা আসাবা) প্রথম জানাযায় অংশগ্রহণ করে থাকে অথবা তার অনুমতিক্রমে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে ওই মাইয়িতের উপর দ্বিতীয়বার জানাযা পড়া জায়েয নেই। সুতরাং উক্ত ইমাম সাহেবের সঠিক কাজ করেছেন।

<span;>অবশ্য যদি মাইয়িতের ওলি ব্যাতিতই জানাযা পড়া হয়ে থাকে এবং তাতে তার অনুমতিও গ্রহণ করা না হয় তাহলে দ্বিতীয় জানাযা পড়ার অবকাশ আছে। এক্ষেত্রে প্রথম জানাযায় অংশগ্রহনকারীগণ দ্বিতীয় জানাযায় অংশ নিতে পারবে না। কেননা জানাযা নামায নফল হয় না।

<span;>উল্লেখ্য, শরীয়তের বিধানের উপর অসন্তুষ্টি প্রকাশ করা গর্হিত কাজ। এজন্য তাদের তাওবা করা উচিত।

<span;>সূত্র: তাহতাহাবি আলা মারাকিল ফালাহ ৮/২৮

<span;>উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

প্রশ্ন: এক ব্যক্তি দীর্ঘদিন যাবত শহরে বাস করে। তার মৃত্যুর পর শহরে একটি জানাযা হয়। যেহেতু গ্রামেও তার প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, তাই গ্রামে আরেকটি জানাযা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তখন আমাদের ইমাম সাহেব জানাযা পড়াতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এক মাইয়িতের উপর উপর একাধিক জানাযার বিধান নেই। এতে মাইয়িতের আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হয়। উল্লেখ্য, মাইয়িতের ওলি প্রথম জানাযায় অংশগ্রহণ করেছে। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর: যদি মাইয়িতের অভিভাবক (উত্তরাধিকার আইনে ক্রমন্বয়ে যারা আসাবা) প্রথম জানাযায় অংশগ্রহণ করে থাকে অথবা তার অনুমতিক্রমে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে ওই মাইয়িতের উপর দ্বিতীয়বার জানাযা পড়া জায়েয নেই। সুতরাং উক্ত ইমাম সাহেবের সঠিক কাজ করেছেন।

অবশ্য যদি মাইয়িতের ওলি ব্যাতিতই জানাযা পড়া হয়ে থাকে এবং তাতে তার অনুমতিও গ্রহণ করা না হয় তাহলে দ্বিতীয় জানাযা পড়ার অবকাশ আছে। এক্ষেত্রে প্রথম জানাযায় অংশগ্রহনকারীগণ দ্বিতীয় জানাযায় অংশ নিতে পারবে না। কেননা জানাযা নামায নফল হয় না।

উল্লেখ্য, শরীয়তের বিধানের উপর অসন্তুষ্টি প্রকাশ করা গর্হিত কাজ। এজন্য তাদের তাওবা করা উচিত।

সূত্র: তাহতাহাবি আলা মারাকিল ফালাহ ৮/২৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *