হারাম মাল থাকলে কী করবে

প্রশ্ন: আমার কাছে কিছু হারাম মাল রয়েছে। এগুলো কী করব?

উত্তর: হারাম মাল যদি কোন ব্যক্তির হক নষ্ট করে বিনিময়বিহীনভাবে আনা হয়ে থাকে, তাহলে সেটা তার কাছে ফিরিয়ে দিবে। যেমন সুদি মাল, প্রতারণার মাল, ছিনতাই-চুরি-ডাকাতি ইত্যাদির মাধ্যমে অর্জিত মাল। আর যদি মালিক মরে গিয়ে থাকে তাহলে তার ওয়ারিশদেরকে দিবে।

যদি মালিক অথবা তার ওয়ারিশদের খুঁজে পাওয়া না যায় তাহলে মালিকের পক্ষ থেকে সদাকা করে দিবে। 

আর যদি হারাম মালে কোন বান্দার হক না থাকে অর্থাৎ কোন কিছুর বিনিময়ে অর্জন করে থাকে, যেমন কোনো গুনাহের সামগ্রী বিক্রি করে, অথবা হারাম কাজে সহযোগিতা করে। তাহলে তা যাকাতের খাতে সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ৫/৯৯

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *