প্রশ্ন: আমার জানার বিষয় হলো, আমরা যে টুথব্রাশ ব্যবহার করি সেটা দিয়ে মেসওয়াকের সুন্নাত আদায় হবে কিনা?
উত্তর: মেসওয়াকের সুন্নাত দুটি। এক: দাঁত পরিষ্কার করা। দুই: গাছের ডাল হওয়া। সুতরাং নিয়ত করে ব্রাশ করলে দাঁত পরিষ্কারের সুন্নাত পালন হবে। একইভাবে আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করলেও সুন্নাত আদায় হবে। তবে গাছের ডাল হওয়ার সুন্নত আদায় হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৮, ইমদাদুল মুফতীন ২৪২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)