প্রশ্ন: শুনেছি পুরুষের জন্য টাখনুর নীচে প্যান্ট বা লুঙ্গি পরা হারাম। জুব্বা এবং আবাও কি এর অন্তর্ভুক্ত? বর্তমানে অনেককে এমন জুব্বা ও আবা পরিধান করতে দেখা যায় যা টাখনুর নীচে ঝুলে থাকে।
উত্তর: হ্যাঁ, পুরুষের জন্য টাখনুর নীচে কাপড় পরিধান হারাম। জুব্বা ও আবাসহ সকল পোষাকই এই হুকুমের আওতাভুক্ত।
সূত্র: বুখারী, নং ৫৭৮৭, ইবনে মাজাহ, নং ৩৫৭১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)