প্রশ্ন: এক ব্যক্তি যাকাতের উপযুক্ত মনে করে অনুপযুক্ত ব্যক্তিকে যাকাত দিয়ে দেয়। পরে জানতে পারে যে লোকটি যাকাতের যোগ্য ছিলো না। এমতাবস্থায় তার যাকাত আদায় হয়েছে কি?
উত্তর: যদি কেউ সুনিশ্চিতভাবে যাকাত আদায়ের উপযুক্ত মনে করে কাউকে যাকাত দিয়ে ফেলে। পরে জানতে পারে যাকে সে যাকাত দিয়েছে সে যাকাত গ্রহণের যোগ্য ছিলো না। এমতাবস্থায় তার যাকাত আদায় হয়ে যাবে। পুনরায় তা আদায় করতে হবে না।
আর যদি যাকাত আদায়ের পূর্বে যাকাতযোগ্য খাত সম্পর্কে অজ্ঞ থাকে, এবং সে জানার চেষ্টাও না করে থাকে তাহলে যাকাত ফাসেদ হয়ে যাবে, এবং পুনরায় যাকাত দিতে হবে।
(ফাতাওয়া আলমগীরী, ১/১৯১)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)