প্রশ্ন: আমাদের এলাকায় হিন্দুদের বসবাস রয়েছে। তারা তাদের বিভিন্ন ধর্মীয় দিবসে চাঁদা কালেকশনের জন্য আসে। আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে তাতে আর্থিক সহায়তা দেই। এতে কি কোনো সমস্যা আছে?
উত্তর: মূর্তিপূজা হচ্ছে শিরকে আকবর। সুতরাং একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতেই শিরকী কাজে সহায়তা প্রদানের সুযোগ নেই। কেননা আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
হালাল, সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
(সূরা আল মায়িদাহ: ২)
প্রতিবেশী বিধর্মীদের মানবিক সহায়তা দান করা ও তাদের বিপদাপদে পাশে দাঁড়ানো একজন মুসলিমের কর্তব্য। তাই তাদেরকে নফল সদকা দেয়া যাবে। পূজা-অর্চনার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এটি গুনাহর কাজ। আর গুনাহর কাজে কোনো মুসলমানকেও সহায়তা করা যাবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)