যৌতুককে সুন্নাত মনে করা সম্পর্কে

প্রশ্ন: আমার স্বামী মাঝেমধ্যে আমাকে বাবার বাড়ি থেকে টাকাপয়সা এনে দিতে বলে। এটা নাকি সুন্নাত। রাসূল সা. নাকি ফাতিমা রা. এর বিবাহের সময় উপঢৌকন দিয়েছিলেন? এটা কতটুকু সত্য?

উত্তর:  মাআজাল্লাহ। নিজের প্রবৃত্তি চরিতার্থের জন্য কোনো বিষয়কে সুন্নাত বানিয়ে দেয়া মারাত্মক অন্যায়৷ প্রচলিত যৌতুক-প্রথা সম্পূর্ণ অবৈধ ও হারাম। এটাকে ‘ইসলামাইজেশন’ করা আরো বেশি গর্হিত কাজ৷ বিবাহে উপঢৌকন দেয়া সুন্নাত হলে রাসূল সা. তার অন্যান্য কন্যাদের বিয়েতেও তেমনটা করতেন। কিন্তু তিনি তা করেননি। ফাতিমা রা. এর বিবাহের সময় যে উপঢৌকন দিয়েছিলেন তা ছিলো আলী রা. এর অভিভাবক হিসেবে। কেননা আলী রা. ছোটবেলা থেকে রাসূল সা. এর নিকটই লালিত পালিত হয়েছিলেন।

মদীনায় হিজরতের পর অন্যান্য মুহাজিরদের দায়িত্ব আনসারদের মধ্যে ভাগ করে দিলেও আলী রা. এর দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন।

অবশ্য মেয়েপক্ষ সম্পূর্ণ স্বেচ্ছায়, খুশিমনে কিছু দিলে সেটা জায়েজ হবে। তবে এটা সুন্নত নয়।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *