প্রশ্ন : জুনুবী অবস্থায় অপ্রয়োজনে মসজিদে চলাফেরার হুকুম কী? আর প্রয়োজন থাকলে কী হুকুম?
উত্তর: যার উপর গোসল ফরজ হয় তাকে জুনুবী বলে। জুনুবীর জন্য মসজিদে প্রবেশ করা হারাম।
মসজিদে কোনো প্রয়োজন থাকলে অন্য কোথাও অথবা অন্য কারো মাধ্যমে পূরণ করতে হবে। তবে যদি পরিধানের কাপড় বা গোসলের পানি মসজিদের অভ্যন্তরে থাকে এবং বাইরে পানি না থাকে। অথবা গোসলখানায় যাওয়ার জন্য মসজিদের ভেতর ছাড়া অন্য কোন পথ না থাকে। এমতাবস্থায় মসজিদের উপর দিয়ে যেতে পারবে, তবে কোথাও দাঁড়াতে পারবেনা। এমতাবস্থায় উত্তম হলো, মসজিদে ঢোকার আগে গোসলের তায়াম্মুম করে নেয়া।
রাসূল সা. বলেছেন
وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ
এসব ঘরের দরজা মাসজিদ হতে অন্যদিকে ফিরিয়ে নাও। কারণ ঋতুবতী মহিলা ও নাপাক ব্যক্তির জন্য মসজিদে যাতায়াত আমি অনুমোদন করি না। (আবু দাউদ ২৩২, হাদিসটিকে কেউ সহীহ, কেউ হাসান আর কেউ দূর্বল বলেছেন)
ফাতাওয়া আলমগীরীতে এসেছে (১/৩৮)
(ومنها) أنه يحرم عليهما وعلى الجنب الدخول في المسجد سواء كان للجلوس أو للعبور، هكذا في منية المصلي. وفي التهذيب: لاتدخل الحائض مسجدًا لجماعة. وفي الحجة: إلا إذا كان في المسجد ماء ولاتجد في غيره… والأولى أن يتيمم تعظيمًا للمسجد، هكذا في التتارخانية
هذا مني وإنما العلم عند الله
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)