প্রশ্ন : শেষ বৈঠকে তাশাহুদের পর নামাজ নষ্ট হয়ে গেলে কী হুকুম?
উত্তর: শেষ বৈঠকে যদি তাশাহুদ পরিমাণ বৈঠকের পর নামাজ নষ্ট হয়ে যায় – যেমন অজু ভেঙে গেল – তাহলে সেই নামাজ পরিপূর্ণ করা জরুরি। উত্তম হলো অজু করে পুনরায় নামাজ পড়া, চাইলে বেনাও করতে পারে অর্থাৎ পুনরায় ওযু করে এসে নিয়ত করে সালাম ফিরিয়ে দেবে। অজু করতে যাওয়ার সময় অপ্রয়োজনে কোথাও দাঁড়াবে না এবং কোনো ধরনের কথা বলবে না।
আর যদি ইচ্ছাকৃত নামাজ ভেঙে দেয় তাহলে যেহেতু সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা ওয়াজিব ছিল এবং সেই ওয়াজিব তরক হয়েছে তাই ওয়াক্তের ভিতরে পুনরায় নামাজ পড়া আবশ্যক হবে।
সূত্র: ফাতাওয়া শামি,১/৪৪৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)