প্রশ্ন : কারো যদি দোয়া কুনুত জানা না থাকে তাহলে কী সে বিতর নামাজ পড়বে নাকি স্থগিত রাখবে?
উত্তর: দুয়া কুনুত পড়া ওয়াজিব, তবে দুয়া কুনুত সুনির্দিষ্ট না। অবশ্য اللّٰهم إنا نستعينك দোয়াটি পড়া উত্তম। যদি দোয়া কুনুতের অন্য দোয়াটি জানা থাকে তাহলে সেটিও পড়তে পারবে। তাও জানা না থাকলে ربنا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَ فِيْ الآخِرَةِ حَسَنَةً وَ قِنَا عَذَابَ النَّارِ পড়বে। এটিও যদি মুখস্থ না থাকে তাহলে ৩ বার اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا পড়বে এবং যত দ্রুত সম্ভব দোয়া কুনুত শিখে নেবে। নামাজ স্থগিত রাখার সুযোগ নেই।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/১১১)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)