প্রশ্ন : আমাদের মসজিদে তারাবিহর নামাজে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ১০ টি সূরা দিয়ে তারাবিহ পড়ানো হয়, আমরা খতম তারাবিহ আরম্ভের চেষ্টা করেছি কিন্তু মুসল্লিগণ কষ্ট হবে বলে সায় দেয় না। আমার প্রশ্ন হল শারীরিক আরামের জন্য খতম তারাবীহ বাদ দেওয়া যাবে কিনা?
উত্তর: তারাবিহর নামাজ ও তারাবিহর নামাজে ১ খতম তেলাওয়াত দুটি আলাদা সুন্নত। সুতরাং খতম বাদ দিলে একটি সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবে। তারাবিহর নামাজে ১ খতম তেলাওয়াত করা সুন্নতে মুয়াক্কাদা এবং ৩ খতম পড়া উত্তম। অন্তত ১ খতম পড়া না হলে সুন্নতে মুয়াক্কাদা তরকের গুনাহ হবে। এক্ষেত্রে ‘কষ্ট হওয়ার’ কারণে খতম বাদ দেওয়ার সুযোগ নেই।
সূত্র: ইমদাদুল ফাতাওয়া ১/২০০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)
এখানে লেখকের ব্যক্তিগত মত হলো, কুরআন খতম করার সুন্নাত রমাজানের সম্পৃক্ত। তারাবিহর সাথে নয়। অতএব যদি কেউ রমাজানে তারাবিহর বাইরে কুরআন খতম করে তাহলে তার জন্য তারাবিহর ভেতর খতম করা জরুরি নয়।
দ্বিতীয় কথা হলো, যদি তারাবিহতে কুরআন খতম করা সুন্নাতে মুয়াক্কাদা ধরে নেয়া হয়। এবং খতমের কারণে মুসল্লিরা নামাযই তরক করা শুরু করে সেক্ষেত্রেও সূরাহ তারাবিহ পড়া উচিত।