তারাবির নামাযে দ্বিতীয় রাকাতে না বসে চার রাকাত পূর্ণ করলে

প্রশ্ন: কেউ যদি তারাবির নামাজে দ্বিতীয় রাকাতে না বসে ভুলক্রমে দাঁড়িয়ে যায়। অতঃপর চার রাকাত পূর্ণ করে সালাম ফিরায়। তাহলে কি নামাজ হবে? যদি হয়ে থাকে তাহলে দুই রাকাত হবে নাকি চার রাকাত?

উত্তর: যদি কেউ দ্বিতীয় রাকাতে না বসে ভুলক্রমে দাঁড়িয়ে যায়, তাহলে যখন স্মরণ হবে তখনই বৈঠকে চলে যাবে। তবে যদি তৃতীয় রাকাতের সেজদা করে ফেলে তাহলে চতুর্থ রাকাত পূর্ণ করবে। এমতাবস্থায় তার শেষ দুই রাকাত তারাবি গণ্য হবে এবং প্রথম দুই রাকাত বাতিল গণ্য হবে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *