প্রশ্ন : যদি জামাত দাঁড়ানোর পর কেউ একা ১ কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে কি তার নামায হবে?
উত্তর: একা ১ কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে হাদীস শরীফে নিষেধ করা হয়েছে। যদি সামনের কাতার পূরণ হয়ে যাওয়ার পর কোন মুসল্লী এসে উপস্থিত হয় এবং মসজিদে আরো মুসল্লী আসার সম্ভাবনা থাকে তাহলে সে নামাজে না দাঁড়িয়ে অপেক্ষা করবে। কিন্তু যদি আরো মুসল্লী আসার সম্ভাবনা না থাকে অথবা অপেক্ষা করতে করতে রাকাত ছুটে যাওয়ার আশংকা হয় তাহলে সামনের কাতার থেকে একজনকে সযত্নে টেনে পিছনে নিয়ে আসবে ; এমন একজন যার ব্যাপারে আস্থা রয়েছে যে সে মাসয়ালা জানে এবং চমকিত হয়ে নামাজ নষ্ট করে ফেলবে না। যদি সামনের কাতারে এমন কোন ব্যক্তি না থাকে তাহলে সে একাই পিছনের কাতারে দাঁড়িয়ে জামাতে শামিল হবে। তার নামায হয়ে যাবে এবং জামায়াতের সওয়াবও পাবে ইনশাআল্লাহ।
সূত্র: ফাতাওয়া আলমগীরী, ১/১০৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)