মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কী পড়বে?

প্রশ্ন : যদি কেউ এমতাবস্থায় এক্তেদা করে যে, চার রাকাত বিশিষ্ট নামাজের এক দুই রাকাত ছুটে যায়।তখন ইমাম সাহেবের শেষ বৈঠকে সে কী পড়বে? যদি সে তাশাহহুদ, দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে তাহলে কোন সমস্যা আছে কিনা?

উত্তর: ইমাম সাহেবের শেষ বৈঠক মাসবুকের জন্য শেষ বৈঠক নয়। সুতরাং সে তাশাহুদ পড়ে চুপ হয়ে যাবে। যদি কোনো মাসবুক দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে ফেলে তাহলে ইমাম সাহেবের অধিনে থাকার কারণে তার ওপর সিজদায়ে সাহু আবশ্যক হবে না।

সূত্র: ফাতাওয়া আলমগীরী, ১/৫১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *