প্রশ্ন : আযানের পূর্বে সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়া যাবে কি?
উত্তর: নামাজের ওয়াক্ত হয়ে গেলে সুন্নতে মুয়াক্কাদা পড়া যায়। চাই আযানের পূর্বে হোক অথবা পরে। তবে সুন্নত নামাজ তার সাথে সংশ্লিষ্ট ফরজের আগে আগে পড়া উত্তম।
যে সমস্ত স্থানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেয়া হয় সে সমস্ত স্থানে আযানের পর সুন্নতে মুয়াক্কাদা পড়তে হবে।
সূত্র: হাশিয়ায়ে ইবনে আবেদিন আলাল বাহর ২/৮৫
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)