প্রশ্ন: আযানের পর মসজিদ থেকে বেরিয়ে যাওয়া কি জায়েজ?
উত্তর: আযানের পর বিনা ওজরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া মাকরুহে তাহরিমি। অবশ্য কোন প্রয়োজন থাকলে বেরোতে পারবে। তবে যথাসময়ে ফিরে এসে জামাত ধরবে।
সূত্র: ফাতাওয়া শামি ২/৫৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)