পানি চলে গেলে কি রোজা ভেঙ্গে যাবে?
উত্তর: হ্যাঁ, রোজা স্মরণে থাকা অবস্থায় দুর্ঘটনাক্রমেও যদি পানি গলা অতিক্রম করে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। এমতাবস্থায় রোজা কাজা করতে হবে। কাফফারা করতে হবে না। তবে যদি রোজা স্মরণে না থাকা অবস্থায় অর্থাৎ ভুলে পানি খেয়ে ফেলে কিংবা পানি ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)