রাকাত পাওয়ার জন্য ইমামকে কতক্ষণ রুকুতে পেতে হবে 

প্রশ্ন : মুক্তাদী রুকুতে যাওয়ার সাথে সাথে যদি ইমাম سمع اللہ لمن حمدہ বলে তাহলে সেই রাকাত কি সে পেয়েছে?

উত্তর:  রাকাত পাওয়ার জন্য ইমামকে অন্তত রুকুতে পাওয়া জরুরি। রুকুর সর্বনিম্ন পরিমাণ হল এতোটুকু পরিমাণ অবনত হওয়া যে হাত বাড়ালেই হাঁটু ধরতে পারে। সুতরাং ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি মুক্তাদী এতোটুকু ঝুঁকে যায় যে হাত বাড়ালেই হাঁটু ধরতে পারে তাহলে সে রাকাত পেয়েছে। উল্লেখ্য ইমামের রুকু তখনই শেষ হবে যখন সে এতোটুকু দাঁড়িয়ে যাবে যে হাত বাড়ালে হাঁটু ধরতে পারবে না। মুক্তাদির রুকু পাওয়া ইমামের রুকুর সাথে সম্পৃক্ত, ইমামের سمع اللہ لمن حمدہ এর সাথে নয়। কোন মুক্তাদী যদি এমতাবস্থায় রুকুতে যায় যে ইমাম সাহেব سمع اللہ لمن حمدہ বলা শুরু করে দিয়েছে তবে এতটুকু উঠেনি যে, হাত বাড়ালে হাঁটু ধরতে পারবে না তাহলে সে উক্ত রাকাত পেয়েছে।

সূত্র: ফাতাওয়া শামি, ১/৪৪২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *