প্রশ্ন: কেউ যদি দিনের বেলা হায়েজ থেকে পবিত্রতা অর্জন করে তাহলে দিনের বাকি সময় কি সে রোজা রাখবে?
উত্তর: যদি কেউ সাহরির সময় শেষ হয়ে যাওয়ার পর পবিত্র হয় তাহলে দিনের বাকি সময় সে রোজা তো রাখবে না, কিন্তু রোজাদারের সাদৃশ্য অবলম্বন করবে। অর্থাৎ পানাহার, সহবাস ইত্যাদি থেকে বিরত থাকবে। এটা ওয়াজিব।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)