প্রশ্ন: নাবালেগ শিশু যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তবুও কি তার উপর ফেতরা আসবে?
উত্তর: নাবালেগ শিশুর পিতা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে পিতা নিজের পক্ষ থেকে তো ফিতরা দিবেই। নাবালেগ শিশুর পক্ষ থেকেও দিতে হবে। এক্ষেত্রে নাবালেগ শিশুর নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া জরুরি নয়।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)