সরকার যদি ভর্তুকি দিয়ে আটা বিক্রি করে তাহলে ফিতরা কোন মূল্যে আসবে

প্রশ্ন: সরকার অনেক সময় ভর্তুকি দিয়ে স্বল্পমূল্যে আটা বিক্রি করে, যা বাজারমূল্য থেকে কম হয়। এক্ষেত্রে ফিতরায় কোন মূল্য ধরা হবে?

উত্তর: যদি সরকার ভর্তুকি দিয়ে আটা বিক্রি করে এবং তা সীমিত সংখ্যক মানুষের জন্য হয়, পুরো দেশবাসীর জন্য না হয়। তাহলে সেই ভর্তুকির আটার মূল্যে ফিতরা দেওয়া যাবে না, বরং প্রচলিত বাজারদর অনুযায়ী ফিতরা দিতে হবে। তবে কেউ যদি টাকার বদলে আটা দিয়ে ফিতরা দেয়, সেক্ষেত্রে সে ভর্তুকির আটা দিয়ে ফিতরা দিতে পারবে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *