ফিতরায় সরকারের ধার্যকৃত মূল্য ব্যবসায়ীরা না মানলে হুকুম

প্রশ্ন: সরকার অনেক সময় আটার মূল্য বেঁধে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সেটা মানে না। বরং তারা তারচেয়ে উচ্চমূল্যে বিক্রি করে। সেক্ষেত্রে কোন মূল্য অনুযায়ী ফিতরা দিবে।

উত্তর: যদি সরকারের বেঁধে দেয়া মূল্যের সাথে ব্যবসায়ীদের মূল্যের উল্লেখযোগ্য ব্যবধান থাকে তাহলে প্রচলিত বাজারমূল্য অনুযায়ী ফিতরা দিবে। আর যদি এত অল্প ব্যবধান থাকে, যা সাধারণত হিশেবে আনা হয় না, তাহলে সরকারের মূল্য অনুসরণ করতে পারে। সর্বাবস্থায় ফিতরার ক্ষেত্রে সতর্কতা হলো হলো, কিছু বাড়িয়ে দেয়া।

সূত্র: আল বাহরুর রায়েক ২/২৪৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *