প্রশ্ন: যদি কেউ অজু করার সময় ভুলে একটি অঙ্গ বাদ দেয় এবং পরবর্তীতে সেটি মনে পড়ে, তাহলে পুনরায় অজু করতে হবে? নাকি সেই অঙ্গটি ধুলেই চলবে?
উত্তর: শুধুমাত্র সেই অঙ্গটি ধুলেই চলবে।
একটি হাদিসে এসেছে
أنه صلى الله عليه وسلم نسي مسح رأسه ثم تذكر فمسحها ولم يعد غسل رجليه
রাসূল সা. মাথা মাসা করতে ভুলে গেলেন অতঃপর স্মরণ হওয়ার পর মাথা মাসে করলেন পুনরায় পা ধুলেন না। (ইলাউস সুনান ১/১১৩)
সূত্র: তাতারখানিয়া ১/৯২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)