অজুর মাঝখানে কি কোনো দুয়া প্রমাণিত রয়েছে

প্রশ্ন: অজুর মাঝখানে কোন দোয়া পড়া কি শরীয়তে প্রমাণিত?

উত্তর: অজুর মাঝখানে বেশ কিছু দোয়া পড়ার কথা হাদিসে ও ফতোয়ার কিতাবে এসেছে। যার মধ্যে শুধুমাত্র একটি হাদিস সহীহ। বাকিগুলো দূর্বল, তবে সেগুলো সুন্নত মনে না করে পড়া যাবে।

ইমাম নাসাঈ তার আমালুল ইয়াওমি ওয়াল লাইলে (১৭২) একটি হাদিস এনেছেন, তাতে আবু মুসা আশয়ারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর সময় এই দোয়া পড়তে শুনেছি
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعُ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رِزْقِي

দুয়াটি অন্য শব্দেও পাওয়া যায়

তবে অজুর শুরুতে বিসমিল্লাহ ও শেষে
أشہدُ أن لا الٰہ الا اللّٰہ وحدہ لا شریک لہ ، وأشہدُ أن محمداً عبدہ و رسولہ، اللّٰہم اجعلنی من التوابین واجعلنی من المتطہرین
পড়া সুন্নাত।

অজু শেষের আরেকটি দোয়া হলো
سبحانك الله وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك، وأتوب إليك
(আমালুল ইয়াওমি ওয়াল লাইল: নাসাঈ)

রাসূল সা. বলেছেন
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ… فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏
যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে এবং পড়বে أَشْهَدُ
… তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (তিরমিজি ৫৫, সহীহ)

এছাড়া অজুর শেষে দরুদ শরীফ পড়ার কথাও হাদিস ও ফতোয়ার কিতাবে এসেছে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১২৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

এই দূর্বল লেখক বলছে, অজুর শেষে দরুদ পড়া সংক্রান্ত হাদিসটি জাল বলে বিশেষজ্ঞগণ অভিমত দিয়েছেন। শিয়াদের কিতাব ছাড়া কোথাও এটি পাওয়া যায় না। সুতরাং অজুর শেষে দরুদ পড়াকে দ্বীনের অংশ মনে করা বিদাত হবে। তবে দরুদ যেহেতু সবসময় পড়া যায়, তাই কেউ দ্বীনের অংশ মনে না করে এমনেই মাঝেমধ্যে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *