অজুতে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পর অপর অঙ্গ ধোয়া যাবে কিনা

প্রশ্ন: আমি অজু করছিলাম, মাথা মাসাহর পর পানি শেষ হয়ে যায়। বিদ্যুৎও ছিল না। পুনরায় পানি আসতে আসতে মুখ, হাত শুকিয়ে যায়। এক্ষেত্রে কি শুরু থেকে অজু করতে হবে নাকি শুধু পা ধুয়ে নিলেই চলবে।

উত্তর: অজুতে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পর অপর অঙ্গ ধোয়া জায়েজ। সুতরাং এক্ষেত্রে শুধু পা ধুলেই চলবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১২২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *