কার্পেট পবিত্র করার পদ্ধতি

প্রশ্ন: কার্পেটে একটি বাচ্চা পেশাব করে দিয়েছে। কার্পেটের উপর ভারী আসবাবপত্র থাকার কারণে তা বের করে ধোঁয়া কঠিন। এমতাবস্থায় এটি পবিত্র করার পদ্ধতি কি?

উত্তর: মূলনীতি হল, যে সমস্ত জিনিস নিংড়ানো সম্ভব নয় সেগুলো ধোয়ার পর পানি টপকানো বন্ধ হয়ে গেলে পবিত্র হয়ে যায়। আপনাদের কার্পেট যেহেতু বের করা সম্ভব নয় সেজন্য নাপাকির স্থানটিতে পানি ঢেলে দিবেন, শুকিয়ে যাওয়ার পর আবার পানি ঢালবেন। এভাবে তিনবার করলে পবিত্র হয়ে যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৪২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

এই দুর্বল লেখকের কাছে ব্যক্তিগতভাবে আরেকটি পদ্ধতি কার্যকর মনে হয়েছে, তা হলো, নাপাকের স্থানটিতে পানি ঢালা এবং অন্য একটি শুকনা কাপড়ে সেই পানি চুষিয়ে নেওয়া। পুরোপুরি শুকানোর প্রয়োজন নেই। বরং এতটুকু যথেষ্ট যে, সেখানে হাত রাখলে যাতে ভিজে না উঠে। এভাবে তিনবার করার পর সেটা পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতারখানিয়ার ইবারত –
حد التجفيف أن يصير بحال لا تبتل منه اليد، ولا يشترط صيرورته يابسا جدا.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *