প্রশ্ন: কারো যদি জমজ বাচ্চা হয়। এবং দুই বাচ্চার জন্মের মাঝে কিছু সময় ব্যবধান থাকে। তাহলে নেফাস কখন থেকে গণনা করবে।
উত্তর: কারো জমজ বাচ্চা হলে প্রথমজন জন্ম নেওয়ার পর থেকে নেফাসের সময় গণনা করবে। যদি নেফাসের সময়সীমা শেষ হওয়ার পর দ্বিতীয় বাচ্চা জন্ম নেয় এবং রক্ত আসে, তাহলে সেটি ইস্তিহাজা গণ্য হবে।
উল্লেখ্য, উভয় বাচ্চার জন্মের সময়ের ব্যবধান যদি ছয় মাস বা তার চেয়ে বেশি হয় তাহলে দ্বিতীয় বাচ্চার জন্মটি আলাদা গর্ভ বিবেচনা করা হবে। সুতরাং তখন দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আলাদা নেফাস গণনা করতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৩৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)