স্ত্রী মুরতাদ হয়ে গেলে বিবাহ বাকি থাকবে কিনা

প্রশ্ন: স্ত্রী মুরতাদ হয়ে গেলে বিবাহ বাকি থাকবে কিনা?

উত্তর: উলামাগণের ঐক্যমতে স্ত্রী মুরতাদ হয়ে গেলেও সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। ওই নারীর উপর পূর্বের স্বামীর নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। এবং তাকে পুনরায় ইসলাম গ্রহণে বাধ্য করে করতে হবে।

এই ঐক্যমতের পর বাকি বিষয়গুলোতে উলামাগণের তিনটি মত রয়েছে। এক: বিচ্ছেদ হবে। ইসলাম গ্রহণের পর তাকে নতুনভাবে বিবাহ করতে পারবে। চাই মোহর অল্প হোক না কেন। দারুল ইসলাম হলে নতুন বিবাহের আগে স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না। তবে দারুল কুফর হলে নতুন বিবাহের আগেই দাসী হিসেবে স্ত্রীসুলভ আচরণ করতে পারবে। দুই: বিচ্ছেদ হবে। এবং নতুনভাবে বিবাহের পূর্বেই তার সাথে হিসেবে স্ত্রীসুলভ আচরণ করতে পারবে দাসী হিশেবে। দারুল ইসলাম হলে রাষ্ট্র প্রধানের অনুমতি লাগবে, দারুল হরব হলে লাগবে না।

তিন: নতুনভাবে বিবাহ করতে হবে না। স্ত্রী হিশেবে বাকি থাকবে।

দুররুল মুখতার, রদ্দুল মুহতার ও আন নাহরুল ফায়িক প্রণেতা এই তৃতীয় মতের উপর ফতোয়া দিয়েছেন। তবে সতর্কতামূলক নতুনভাবে বিবাহ করতে বলেছেন।

বর্তমান যুগের প্রেক্ষিতে মুফতী শফি উসমানী র.ও তৃতীয় মতের উপর ফতোয়া দিয়েছেন। অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হবে না, ইসলাম গ্রহণের পর পূর্বের স্বামীর স্ত্রী হিসেবে থাকবে।

সূত্র: ইমদাদুল মুফতীন ১/৫৭০, হুকমুল ইযদিওয়াজ ১১১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *