প্রশ্ন : কেউ কেউ কোরআন হাদিসে বর্ণিত জিহাদের ফাজায়েল তাবলীগের জন্য ব্যবহার করে থাকে। এটা কি ঠিক?
উত্তর : তাবলীগ একটি মহান ইবাদাত। কোরআন হাদিসে তাবলীগের অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। একইভাবে সৎকাজের উপদেশ ও অসৎকাজে নিষেধের প্রতি ইসলামে অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে, সুতরাং এবিষয়ে বর্ণিত যেসব আয়াত ও হাদিস রয়েছে সেগুলো জনসাধারণের নিকট বর্ণনা করা উচিত।
এছাড়া যেসব বর্ণনায় ব্যাপকতা থাকার ব্যাপারে উলামায়ে কিরাম বলেছেন সেগুলোও তাবলীগের জন্য ব্যবহার করা যাবে।
কিন্তু যেসব আয়াত ও হাদিস নিরেট জিহাদ সম্পর্কে বর্ণিত হয়েছে সেগুলো তাবলীগের জন্য বর্ণনা করা অপব্যাখ্যা ও বিকৃতি।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম