প্রশ্ন : হযরত উযাইর আ. কি নবী ছিলেন নাকি একজন নেককার বান্দা ছিলেন?
উত্তর: বিষয়টি মতবিরোধপূর্ণ। অনেক ওলামায়ে কেরাম তাকে নবী আখ্যায়িত করেছেন। ইবনে কাসীর রহি. আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন (২/৩৮৯)
المشهور أن عزيرا نبي من أنبياء بني إسرائيل
“প্রসিদ্ধ হলো উযাইর বনি ইসরাইলের নবী ছিলেন”
রাগেব আস্ফাহানি আল মুফরাদাত ফি গরিবিল কুরআনে লিখেছেন (১/৫৬৪)……. اسم نبي “উযাইর একজন নবীর নাম”
কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী তার নবী থাকার বিষয়টি অপ্রমাণিত।
আবু দাউদের বর্ণনায় আবু হোরায়রা রা. বলেন, রাসুল সা. এরশাদ করেছেন
مَا أَدْرِيْ أعُزَيْرٌ نَبِيُّ هُوَ أَمْ لاَ
‘‘আমি জানি না যে, উযাইর নবী ছিলেন কি না।’’
সূত্র: আবূ দাউদ ৪/২১৮, সহীহ
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)