প্রশ্ন : শুনেছি নামাজে তা’দিলে আরকান রক্ষা করতে হয়। তা’দিলে আরকান কী?
উত্তর: তা’দিলে আরকান হলো নামাযে প্রতিটি রুকন আদায় করার সময় অঙ্গ-প্রত্যঙ্গ স্থির হয়ে যাওয়া, স্থির হওয়ার পূর্বে এক রুকন থেকে অপর রুকনে না যাওয়া। এর সর্বনিম্ন সময়সীমা এক তাসবিহ পরিমাণ সময় (প্রায় ১ সেকেন্ড)।
নামাজে প্রতিটি রুকনে তাদিলে আরকান রক্ষা করা ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃত তাদিলে আরকান রক্ষা না করে তাহলে ওয়াক্তের ভিতর নামাজ পুনরায় পড়া আবশ্যক। আর যদি অনিচ্ছাকৃতভাবে তাদিলে আরকান ছুটে যায় তাহলে সেজদায়ে সাহু আবশ্যক হবে।
সূত্র: বুখারি – হাদিস নং ৭৫৭, মুসলিম, হাদিস নং ৩৯৭, ফাতাওয়া শামি ১/৪৬৪)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)