প্রশ্ন: অনেক জায়গায় আমরা সূরা গাফির নামে একটি সূরার নাম পাই। অথচ কুরআন মাজীদ খুঁজে এ নামের কোন সূরা পাই না, এর কারণ কী?
উত্তর: কোরআন মাজিদের ৪০ তম সূরাটি পৃথিবীর কোন প্রান্তে সূরা মুমিন ও কোথাও সূরা গাফির নামে প্রসিদ্ধ।
হাদিসে এ সূরাটিকে حم المؤمن নামে আখ্যায়িত করা হয়েছে। দেখুন মুসান্নাফে ইবনে আবী শাইবা (হাদিস নং ৩৭১৬ ও ২৭৭৪৮) সুনানে দারেমি (হাদিস নং ৩৪২৯) সুনামে তিরমিজি (হাদিস নং ২৮৭৯) মুসনাদে বাযযার (হাদিস নং ৮৫৭৩)
ইবনু মারদাওয়াই রহ. ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন
نزلت حم المؤمن بمكة
হামিম আল মুমিন মক্কায় অবতীর্ণ হয়েছে (দুররুল মানসুর ফিত তাফসিরি বিল মাসুর ৭/২৬৮)
গাফির নামকরণ হয়েছে সূরাহর তৃতীয় আয়াতে গাফির শব্দ থাকার কারণে। একই আয়াতে الطول শব্দ থাকার কারণে এর অপর নাম الطول।
সুরাহ মুমিন নাম রাখা হয়েছে ২৮ নং আয়াতে ফেরাউনের বংশের এক মুমিন ব্যক্তির আলোচনা থাকার কারণে, যিনি ছিলেন ফেরাউনের চাচাতো ভাই।
এছাড়া অনেকে একে غافر المؤمن নামেও উল্লেখ করেছেন।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)