প্রশ্ন: কেউ যদি নিজের স্ত্রীর লজ্জাস্থান স্পর্শ করে তাহলে অজু ভেঙ্গে যাবে কিনা?
উত্তর: লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙে না। তবে লজ্জাস্থান স্পর্শের পর ফুকাহায়ে কেরাম হাত ধুয়ে নেওয়া মুস্তাহাব বলেছেন।
عن قيس بن طلق، عن أبيه قال: سأل رجل رسول الله صلى الله عليه وسلم أيتوضأ أحدنا إذا مس ذكره؟ قال: «إنما هو بضعة منك أو جسدك
কায়েস বিন তালাক তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে কি তাকে ওযু করতে হবে? তিনি বললেন, লজ্জাস্থান তোমার শরীরেরই অংশ। (অতএব অজু করতে হবে না।) (মুসনাদে আহমাদ ২৬/২১৪)
সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম ১/১৭২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)